ঢাকাFriday , 13 February 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-৫ আসনেএ রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা, একসঙ্গে জুমার নামাজে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী

Link Copied!

নোয়াখালী-৫ আসনে নির্বাচন-পরবর্তী সময়ে ভিন্নধর্মী এক রাজনৈতিক বার্তা দেখা গেল। ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থী আলহাজ ফখরুল ইসলাম এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। স্থানীয়রা বিষয়টিকে রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়নমূলক সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন। এ সময় বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান অধ্যক্ষ বেলায়েত হোসেন।
মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই দুই নেতার সঙ্গে ছবি তোলেন। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে সম্মিলিত উদ্যোগে নোয়াখালী-৫ আসনের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: