Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

নোয়াখালী বিভাগ দাবিতে ‘ডেথ অর ডিভিশন’ কর্মসূচি, মানববন্ধন ও মশাল মিছিল।

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ‘ডেথ অর ডিভিশন’ কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন, সমাবেশ ও প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

একই সময়ে জেলা শহরের মাইজদীর প্রধান সড়কে অনুষ্ঠিত হয় প্রতিবাদী মশাল মিছিল।

কর্মসূচির আয়োজন করে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও নোয়াখালী কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন।

সমাবেশে বক্তারা বলেন, নোয়াখালীকে বিভাগ হিসেবে বাস্তবায়ন করা সময়ের দাবি। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চনার শিকার হচ্ছেন বলে তারা অভিযোগ করেন।

দ্রুত সময়ের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন বক্তারা।

এ সময় বক্তারা কুমিল্লায় সংঘটিত সাইবার হামলার প্রতিবাদ জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে সক্রিয় থাকার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল, নোয়াখালী কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পাবেল, সুদি সেলিম, আন্দোলনের নেতা আবির তুহিন, রাহাত ও মেহেদী হাসান।

মানববন্ধন ও সমাবেশে নোয়াখালীর বিভিন্ন উপজেলার কনটেন্ট ক্রিয়েটর, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিকসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরবর্তীতে সন্ধ্যায় মাইজদী শহরের প্রধান সড়কে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা মিছিলকারীদের প্রতি সমর্থন জানান।

কর্মসূচির মাধ্যমে নোয়াখালীবাসী তাদের বিভাগ বাস্তবায়নের দাবি আবারও জোরালোভাবে তুলে ধরেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

নোয়াখালী বিভাগ দাবিতে ‘ডেথ অর ডিভিশন’ কর্মসূচি, মানববন্ধন ও মশাল মিছিল।

প্রকাশিত: 08:23:04 am, Saturday, 28 March 2026