ঢাকাMonday , 28 July 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবির ঘটনায় আরও এক জেলের লাশ উদ্ধার

Link Copied!

নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবির ঘটনায় আরও এক জেলের লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় আরও এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

নিহতের নাম আরাফাত উদ্দিন (১৮)। তিনি হাতিয়ার সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে। আজ সোমবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে সুখচরের কাউনিয়া খালসংলগ্ন মেঘনা নদীর মোহনা থেকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।

এর আগে রোববার দিবাগত রাত ৩টার দিকে হাতিয়ার মেঘনা নদীতে একটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় চার জেলে নদীতে পড়ে যান। পরে সোমবার সকালে উদ্ধার করা হয় আরেক জেলে মাইন উদ্দিনের (১৭) লাশ। তিনি চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় মো. আফসার উদ্দিন (৪০) ও আবদুর রহমান (৩০) নামের আরও দুই জেলেকে স্থানীয়রা জীবিত উদ্ধার করেন। বর্তমানে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নলচিরা নৌ পুলিশের পরিদর্শক আশীষ চন্দ্র সাহা জানান, “দুপুর দেড়টার দিকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এদিকে, নদীতে চলাচলকারী বাল্কহেডগুলোর বেপরোয়া চলাচল এবং নিরাপত্তার অভাবে এমন দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: