Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীর সুবর্ণচরে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

সুবর্ণচর প্রতিনিধি-

নোয়াখালীর খবর-

নোয়াখালীর সুবর্ণচরে ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনে দলীয় প্রার্থী মাওলানা ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, “৫ আগস্টের পর বাস, সিএনজি, অটোরিকশা, মাইক্রো স্ট্যান্ডসহ বিভিন্ন বাজারে দখল একই আছে, শুধু চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে। এদের দমাতে জনগণকে সঙ্গে নিয়ে দূর্গ গড়ে তুলতে হবে। চাঁদাবাজমুক্ত নোয়াখালী গড়তে হবে।”

এ সময় তিনি সৎ ও যোগ্য ব্যক্তিদের জনপ্রতিনিধি নির্বাচিত করার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করেন।

বিজ্ঞাপন

মাওলানা ফিরোজ আলম অভিযোগ করে বলেন, “স্বাধীনতার পর থেকে নোয়াখালী জেলা সবক্ষেত্রে সুযোগ-সুবিধাবঞ্চিত এলাকায় পরিণত হয়েছে। এখানকার সাবেক নেতারা সিটি করপোরেশন, বিভাগ ও সুবর্ণচর পৌরসভা হতে দেয়নি। নিজেদের আখের গুছিয়ে তারা পালিয়ে গেছে।”

বিজ্ঞাপন

শাখা সভাপতি মাও. খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে আরও বক্তব্য রাখেন মুহা. আবদুল মুকিত, মাও. শহীদুল ইসলাম, মাও. মুদ্দাচ্ছির হোসাইন, মুহা. ইকবাল হোসাইন প্রমুখ।

সমাবেশকে ঘিরে সুবর্ণচর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মাইজদী থেকে সুবর্ণচর যাওয়ার পথে ফিরোজ আলমের গাড়ি বহরে শতাধিক গাড়ি যুক্ত হয়। স্থানীয়রা ফুল ও উচ্ছ্বাসের মাধ্যমে তাকে বরণ করে নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

প্রকাশিত: 05:26:26 pm, Monday, 1 September 2025