Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

নোয়াখালীতে হিফাজুল কোরআন প্রতিযোগিতার প্রথম অধিবেশন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীতে প্রথম বারের মতো শুরু হয়েছে মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা। প্রায় ৫০ টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের ৩শতাধিক শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এর প্রথম অডিশন।

রবিবার সকালে (১লা ফেব্রুয়ারী) কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর অডিটোরিয়ামে আয়োজক কমিটির আহবায়ক মাওলানা মোঃ নূরুল্যাহ’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ আদনান এর সঞ্চালনায় দিনব্যাপী এই অডিশন অনুষ্ঠিত হয়।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওমর আলী রাজ,সংসদ সদস্য পদপ্রার্থী শওকত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশারফ হোসেন, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি কামরুল হাসান বিন কাসেম,বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকান প্রবাসী শেখ মোহাম্মদ মতিন প্রমূখ।

প্রতিযোগিতায় ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত বিচারকদের সমন্বয়ে প্রথম অডিশনে অংশগ্রহণকৃত ৩ শতাধিক প্রতিযোগি থেকে যাচাই বাছাই শেষে দ্বিতীয় অডিশনের জন্য নির্বাচিত হয়ে ইয়েস কার্ড গ্রহণ করেন ৬৫ জন। আগামীকাল (২ ফেব্রুয়ারি) সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় অডিশন অনুষ্ঠিত হবে বসুরহাট পৌর অডিটোরিয়ামে। দ্বিতীয় অডিশন থেকে ফাইনালের জন্য নির্বাচিত হয়ে আগামী (২৫ ফেব্রুয়ারী) বুধবার বসুরহাট হাইস্কুল মাঠে লড়বেন সেরা নির্বাচিত ২০ হাফেজে কোরআন। এতে প্রথম স্থান অর্জনকারী বিজয়ী পাবেন ৫০ হাজার টাকার নগদ উপহার ও সর্বোচ্চ সম্মাননা। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী পাবেন ৩০ ও ২০ হাজার টাকা করে নগদ উপহার ও সম্মাননা। এছাড়াও বাকি সেরা নির্বাচিত ১৭ জন পাবেন সম্মাননা উপহার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

নোয়াখালীতে হিফাজুল কোরআন প্রতিযোগিতার প্রথম অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশিত: 11:20:39 am, Sunday, 1 February 2026