Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে রড বোঝাই ট্রাক লুট, যুবদল কর্মী সুজন আজীবনের জন্য বহিষ্কার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রড বোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন যুবদল কর্মী সোলেমান সুজন। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্য পদ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন সুমন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত সুজনের সঙ্গে কোনো নেতা-কর্মী সম্পর্ক রাখলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে রড বোঝাই একটি ট্রাক ডাকাতি করে কবিরহাট উপজেলায় নিয়ে আসে একটি ডাকাত দল। রড আনলোড করার সময় হাতেনাতে যুবদল কর্মী সুজন ও আবু ছায়েদ নামে আরও একজনকে গ্রেপ্তার করে কবিরহাট থানা পুলিশ। সুজন সুন্দলপুর গ্রামের মফিজুর রহমান আনন্দ মাস্টারের ছেলে এবং ছায়েদ কবিরহাট পৌরসভার উত্তর ঘোষবাগ গ্রামের ওমর আলীর ছেলে।

রোববার সন্ধ্যায় আটক দুইজনসহ মোট ১০-১২ জনের বিরুদ্ধে কবিরহাট থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। এর আগে শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে ডিউটিরত অবস্থায় কবিরহাট বাজার ও ভুঁইয়ারহাট বাজারের মাঝামাঝি স্থানে দুই যুবককে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা ড্রাইভার ও হেলপার পরিচয় দিলেও পরবর্তীতে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ট্র্যাকার দিয়ে অবস্থান শনাক্ত করা হয়। পুলিশ সুন্দলপুরে গিয়ে ট্রাক ও রড উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “রড আনলোডের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়। ট্রাক ও রড উদ্ধার করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে রড বোঝাই ট্রাক লুট, যুবদল কর্মী সুজন আজীবনের জন্য বহিষ্কার

প্রকাশিত: 04:21:55 pm, Monday, 11 August 2025