Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

নোয়াখালীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালে তালা

নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার ছাতার পাইয়া চৌরাস্তার সংলগ্ন একটি প্রাইভেট জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে আসমা (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আসমা সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের পশ্চিমা পাড়া নতুন বাড়ির রফিকের স্ত্রী। পরিবারের অভিযোগ, সকাল ৭টার দিকে সিজার করানোর জন্য আসমাকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে ডা. দিল আফরোজ স্বর্ণার নেতৃত্বে সিজার অপারেশন সম্পন্ন হয় এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু সিজারের পরপরই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

পরিবারের দাবি, হাসপাতালে কোনো অভিজ্ঞ গাইনী বা এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ছিলেন না। ভুয়া ডাক্তার ও নার্স-ওয়ার্ডবয়ের মাধ্যমে সিজার করানো হয়। এক পর্যায়ে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তাকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে কুমিল্লা ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাইমুড়ি থানার ওসি মোরশেদ আলম বলেন, “প্রসূতির লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।” এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং আপাতত হাসপাতালের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

নোয়াখালীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতালে তালা

প্রকাশিত: 07:24:54 am, Wednesday, 13 August 2025