Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪

নোয়াখালীর খবর-

নোয়াখালীর বেগমগঞ্জে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—উপজেলার কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজি চালক মো. রেজু মিয়া (৬৫), মো. বেচু মিয়া (২৬), মো. আরমান (২৩) এবং ফিলিং স্টেশনের কর্মচারী মো. জাবেদ হোসেন (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের ‘আজাদ পরিবহন’-এর একটি বাস গ্যাস নিতে রাতে কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে আসে। এ সময় গ্যাস ভর্তি করার মুহূর্তে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আশপাশে থাকা সিএনজি চালক ও কর্মচারীসহ চারজন আহত হন। বিস্ফোরণে একটি বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের সিলিন্ডারটি নিম্নমানের ছিল। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস ও বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার কামাল বলেন,
“বাসে গ্যাস নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাসটি জব্দ করে থানায় নেয়া হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোয়াখালীতে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪

প্রকাশিত: 03:08:31 am, Tuesday, 14 October 2025