Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে প্রবাসী ওমর আলী রাজের নিজ অর্থায়নে সড়ক সংস্কার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট থেকে চাপরাশির হাট বাজারমুখী যাত্রী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ও সমাজসেবক ওমর আলী রাজ। তিনি স্থানীয়ভাবে পরিচিত হানিফ আমেরিকান সিটির মালিক এবং নোয়াখালীর কবিরহাট-কোম্পানীগঞ্জ (আসন-৫) থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী।

শনিবার সকাল থেকে তার সরাসরি নেতৃত্বে পেশকার হাট থেকে চাপরাশির হাট পর্যন্ত ভাঙাচোরা রাস্তার সংস্কার কাজ শুরু হয়। পুরো কাজের শ্রমিক নিয়োগ, উপকরণ সংগ্রহ ও তদারকি ব্যক্তিগতভাবে পরিচালনা করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কের বেহাল দশা চলাচলকে দুর্বিষহ করে তুলেছিল। বর্ষা মৌসুমে কাঁদা ও গর্তে ভরা রাস্তায় সাধারণ মানুষের চলাচল ছিল চরম দুর্ভোগের বিষয়। সংস্কার কাজ শুরুর ফলে স্বস্তি ফিরেছে হাজারো মানুষে মাঝে।

ওমর আলী রাজ বলেন, “টাকা-পয়সা যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে তা দিয়ে লাভ কী? মানুষের উপকারে পাশে দাঁড়ানোই একজন মানুষের আসল দায়িত্ব। আমি চেয়েছি এমন কিছু করতে, যাতে এলাকার মানুষ উপকৃত হয়।”

তার এই উদ্যোগে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোয়াখালীতে প্রবাসী ওমর আলী রাজের নিজ অর্থায়নে সড়ক সংস্কার

প্রকাশিত: 01:05:46 pm, Saturday, 2 August 2025