ঢাকাThursday , 29 January 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে জামায়াত আমিরকে বর্ণাঢ্য স্বাগত, শেরপুরে নেতা হত্যার দ্রুত বিচারের দাবিতে মিছিল

Link Copied!

নোয়াখালীর বসুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমনে স্থানীয় নেতাকর্মীরা বর্ণাঢ্য স্বাগত মিছিল করেছেন। একই সময়ে শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলীয় নেতারা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বসুরহাট পৌর এলাকায় এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন নোয়াখালী-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। এতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে ডা. শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে জনগণ তা মেনে নেবে না।

দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: