Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে চৌমুহনীর রেললাইন সড়ক থেকে এই মিছিল শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ২৫ থেকে ৩০ জন কিশোর–তরুণ অংশ নেয়। তারা কয়েকটি ফেস্টুন ও ছাত্রলীগের ব্যানার হাতে “শেখ হাসিনা ফিরবে” এবং “অন্তর্বর্তী সরকার মানি না” ইত্যাদি স্লোগান দিতে দিতে হাসান সড়ক হয়ে বাজার এলাকায় অবস্থান নেয়।
এ সময় মিছিলের ভিডিও সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, “চৌমুহনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ বিষয়ে এলাকায় জনমনে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

প্রকাশিত: 05:03:59 pm, Thursday, 31 July 2025