Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই,

নোয়াখালীতে চালককে হত্যা করে
অটোরিকশা ছিনতাই,

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অটোরিকশা চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিকশাচালকের নাম মো. রফিকুল ইসলাম (৫৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজল হক মিয়ার বাড়ির আক্কেল আলীর ছেলে।

বিজ্ঞাপন

নিহতের মেয়ে মৌসুমী বেগমের বান্ধবী পাকিজা আক্তারের মাধ্যমে জানা যায়, রফিকুল ইসলাম ২–৩ মাস আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন। সোমবার দুপুরে খাবার খেয়ে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন একাধিকবার তার মুঠোফোনে কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার সকালে সুবর্ণচরের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের গলায় দড়ির দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে যায় এবং অটোরিকশা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন,

> “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহের গলায় দড়ির কালো দাগ, বাম হাতের আঙুল থেতলানো এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ ও নাকে কিছু ঢোকানো হয়েছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে।”

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই,

প্রকাশিত: 11:07:59 am, Tuesday, 26 August 2025