ঢাকাSunday , 12 April 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

Link Copied!

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।

১১ এপ্রিল রোববার (বিকেল) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইজদী পৌর বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় এবং জেলা আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং জনগণের মতামতের প্রতি সম্মান জানাতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, জামায়াত ইসলামী নোয়াখালী শহর আমীর মাওলানা মো. ইউসুফ, জেলা উত্তর সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী, জাতীয় নাগরিক পার্টি জেলা সদস্য সচিব কাজী মাঈন উদ্দিন তানভীর, বাংলাদেশ লেবার পার্টি জেলা সভাপতি জহিরুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি জেলা সভাপতি মামুনুর রশিদসহ আরও অনেকে।

এসময় বক্তারা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: