Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে খামারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার.

  • এম রহিম
  • প্রকাশিত: 06:16:22 pm, Wednesday, 13 August 2025
  • 97 বার পড়া হয়েছে

নোয়াখালীতে খামারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার.

নোয়াখালীর সেনবাগে জাহিদ হোসেন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্ব পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত জাহিদ নবীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়ার ওজি উল্যার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

বিজ্ঞাপন

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অটোরিকশা চালানো শেষে প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৯টার দিকে অটোরিকশাটি বাড়িতে রেখে যায় জাহিদ। রাতে আর বাড়িতে ফিরে আসেনি সে। সম্ভাব্য সকল স্থানে খোজখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি তারা।

এদিকে, সকালে বাড়ির পাশের একটি মুরগির খামারের কাছে জাহিদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহের সঙ্গে একটি বিদ্যুতের তার পড়ে ছিল বলে জানায় স্থানীয়রা।

সেনবাগ থানার উপ পরিদর্শক (এসআই) নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ ও পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোয়াখালীতে খামারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার.

প্রকাশিত: 06:16:22 pm, Wednesday, 13 August 2025