ঢাকাTuesday , 30 June 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে এআরএসএসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

নোয়াখালীতে গবেষণা জরিপ ও সেবা সংস্থা (এআরএসএস)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় মাইজদী হাউজিং এলাকায় সংস্থার প্রধান কার্যালয়ে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান।

সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর রহমান, সংস্থার প্রধান উপদেষ্টা ড. এ. কে. এম. নুর হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, আন-নুর চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ওমর ফারুক, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, ডা. তাহমিনা এবং ডা. সাইদ।

এ সময় সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সভায় সংস্থার বিগত বছরের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে সংস্থার পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মাইজদী হাউজিং এলাকার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: