ঢাকাSaturday , 30 August 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অটোরিক্সা চালক হত্যা: র‍্যাব-১১ এর অভিযানে মূল আসামি মনিরসহ ৩ জন গ্রেফতার

এম রহিম
August 30, 2025 5:37 pm
Link Copied!

এম রহিম
নোয়াখালীর খবর…

নোয়াখালী জেলার চরজব্বর থানার অটোরিক্সা চালক হত্যা ও অটোরিক্সা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর বিশেষ অভিযানে মূল আসামি মনির হোসেন (৩৭)সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট রাত অনুমান ১টা ৫০ মিনিটে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকা থেকে মামলার প্রধান আসামি মনির হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাত আনুমানিক ৪টা ২০ মিনিটে চর জব্বর থানার চর জুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন এলাকা থেকে সহযোগী আসামি লিটন (২৬) ও রিপন ওরফে জুয়েল (২৩) কে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, নিহত কুলেস পেশায় অটোরিক্সা চালক এবং মামলার বাদীর পিতা। ২৫ আগস্ট দুপুরে খাওয়া-দাওয়া শেষে তিনি রিক্সা নিয়ে ভাড়ায় বের হন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।

র‍্যাব জানায়, গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড ও অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সত্যতা মিলেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-১১ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি, ধর্ষকসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: