Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’ স্লোগানে অনুষ্ঠিত হলো শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বাংলা বাজার হয়ে পুনরায় ক্যাম্পাসে ফিরে কর্মসূচিটি সম্পন্ন হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে মোট ৮২০ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। তাদের মধ্যে ৬০ জন নারী শিক্ষার্থীও অংশগ্রহণ করেন। প্রায় ৩ কিলোমিটার পথব্যাপী এই ম্যারাথন দৌড়ে বিজিই বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী জাহেদুল হক প্রথম স্থান অর্জন করেন। কর্মসূচিতে মোট ৩০ জনকে পদক প্রদান করা হয়।

একজন অংশগ্রহণকারী নারী শিক্ষার্থী বলেন,
“নতুন হওয়ায় সকালের ক্যাম্পাস কখনো দেখিনি। আজ একই পোশাকে সবার সঙ্গে দৌড়াতে খুব ভালো লেগেছে। আপুদের সঙ্গে প্রতিযোগিতা করে মেডেল পাওয়াটা আরও বিশেষ অনুভূতি।”

প্রথম হওয়া জাহেদুল হক বলেন,
“‘রান ফর ইউনিটি উইথ শিবির’ সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল। পরিচিত সবার সঙ্গে একই পরিবেশে অংশ নিতে ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এতে প্রথম হতে পেরেছি।”

নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন,
“একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি। সাংস্কৃতিক, সামাজিক ও বিনোদনমূলক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ইতিবাচক বার্তা দেওয়াই আমাদের লক্ষ্য। দিনের শুরুটা হোক কর্মে—এই বার্তাই আমরা দিতে চাই। যুবসমাজকে সাংস্কৃতিক আগ্রাসন থেকে দূরে রেখে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বন্ধনকে শক্তিশালী করাই আমাদের উদ্দেশ্য।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: 04:11:25 pm, Saturday, 6 December 2025