Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

নিহত রিকশাচালক রফিকুলের পরিবারকে আর্থিক সহযোগিতা করল নাগরিক উন্নয়ন ফাউন্ডেশন

  • এম রহিম
  • প্রকাশিত: 08:01:09 am, Wednesday, 27 August 2025
  • 22 বার পড়া হয়েছে

নিহত রিকশাচালক রফিকুলের পরিবারকে আর্থিক সহযোগিতা করল নাগরিক উন্নয়ন ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে নিহত রিকশাচালক রফিকুল ইসলামের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে সেচ্ছাসেবী সংগঠন নাগরিক উন্নয়ন ফাউন্ডেশন।

আজ বুধবার (২৭ আগস্ট) সংগঠনের পরিচালক আল জাবেদ নিহতের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের হাতে সহযোগিতার অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জসিম, পাবেল, মন্জু ও আবরার।

সহযোগিতা প্রদানকালে আল জাবেদ বলেন—
“সমাজের বৃত্তবানদের উচিত সবসময় অসহায় পরিবারের পাশে দাঁড়ানো। মানবিক দায়িত্ব থেকেই এ উদ্যোগ।”

পরিবারের অভিযোগ: পরিকল্পিত হত্যা
নিহত রফিকুলের পরিবার অভিযোগ করেছে, হত্যার আগের দিন পাশের বাড়ির এক ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রফিকুলকে হুমকি দেওয়া হয়—
“টাকা না দিলে অটোও থাকবে না, তুমিও থাকবে না।”
পরদিনই তিনি খুন হন এবং তার অটোরিকশা ছিনতাই হয়।

ঘটনার পটভূমি

গত মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে রিকশাচালক মো. রফিকুল ইসলাম (৫৫)–এর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজল হক মিয়ার বাড়ির আক্কেল আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রফিকুল ২–৩ মাস আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন। সোমবার দুপুরে খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।

পরদিন সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ জানায়, নিহতের গলায় দড়ির দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে নিহতের পরিবার মরদেহ শনাক্ত করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

নিহত রিকশাচালক রফিকুলের পরিবারকে আর্থিক সহযোগিতা করল নাগরিক উন্নয়ন ফাউন্ডেশন

প্রকাশিত: 08:01:09 am, Wednesday, 27 August 2025