Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন যুবদল নেতা আবু ছায়েদ বাবলু

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-

ফেনীর দাগনভূঞা উপজেলায় ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দাগনভূঞা উপজেলা শাখার সদস্য আবু ছায়েদ বাবলু। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়নের সার্বজনীন শ্রী শ্রী কালিবাড়ি মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটিগুলোর হাতে নগদ অনুদান প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি পূজায় অংশগ্রহণকারী ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। সকল ধর্ম-বর্ণের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সেটাই আমাদের জাতীয় লক্ষ্য এবং সামাজিক দায়িত্ব।”

এ সময় আবু ছায়েদ বাবলু পূজা আয়োজনে স্থানীয় কমিটির সুসংগঠিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের পক্ষে। আমি ব্যক্তিগতভাবে সব ধর্মের মানুষের পাশে আছি ও থাকব। এই দেশ যেমন মুসলমানদের, তেমনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বীদের।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—আবু সাঈদ, সমন্বয়ক, ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়ন যুবদল, স্থানীয় যুবনেতা শাহাদাত হোসেন, বিএনপি নেতা সৈয়দ ফয়সাল আহমেদসহ যুবদল-ছাত্রদল নেতাকর্মী, পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনিক বলেন, “এই ধরনের মানবিক সহায়তা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতায় সহযোগিতা নয়, বরং এটি গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা এবং সম্প্রীতির একটি কার্যকর প্রকাশ।”

স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তরা আবু ছায়েদ বাবলুর এই উদ্যোগকে মানবিকতা ও সম্প্রীতির প্রতীক হিসেবে আখ্যা দেন। তারা বলেন, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং একজন দায়িত্ববান মানুষ, যিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ান।

সুধীজনেরা মন্তব্য করেন—শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য, মানবিক মূল্যবোধ এবং সামাজিক সংহতির প্রতীক। আর আবু ছায়েদ বাবলুর এই মহতী উদ্যোগ সম্প্রীতির বার্তা আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন যুবদল নেতা আবু ছায়েদ বাবলু

প্রকাশিত: 07:18:57 pm, Wednesday, 1 October 2025