Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

ডেনভারে গুলিবিদ্ধ হয়ে এক ডানপন্থী বিক্ষোভকারী নিহত

যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে প্রতিদ্বন্দ্বী ডানপন্থী ও বামপন্থীদের বিক্ষোভ চলার সময় গুলির ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি ডানপন্থীদের ডাকা ‘প্যাট্রিয়ট র‌্যালি’ তে অংশ নিয়েছিলে্ন। এ ঘটনায় এরইমধ্যে এক সন্দেহভাজনকে আটকে করেছে পুলিশ।

তাদের দাবি, ওই সন্দেহভাজন একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। তার সঙ্গে প্রতিপক্ষের বিক্ষোভকারীদের সম্পর্ক নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ডেনভারে ডানপন্থীদের ডাকা ‘প্যাট্রিয়ট র‌্যালি’র বিপরীতে পাল্টা বিক্ষোভ করছে বেশ কয়েকটি গ্রুপ। শনিবার ডেনভার আর্ট মিউজিয়াম প্রাঙ্গণে গুলিবিদ্ধ হন এক ডানপন্থী বিক্ষোভকারী। ডেনভার পোস্ট সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ওই নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালাচ্ছে এবং পিপার স্প্রে ছুড়ছে। পরে নিরাপত্তারক্ষী ফাঁকা গুলি চালান।

ডেনভার পুলিশের তদন্ত বিভাগের প্রধান জোয়ে মন্টোয়া বলেন, দুপুর সাড়ে তিনটার কিছু সময় পরই এ ঘটনা সংঘটিত হয়েছে। সেখানে কথা কাটাকাটি হয়েছে এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি বন্দুক উদ্ধার হয়েছে এবং সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় টিভি স্টেশন কুসা-টিভি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওই নিরাপত্তা রক্ষীকে তারা ভাড়া করেছিল নিজেদের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য। বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক মাস ধরেই বিক্ষোভস্থলে নিয়োজিত কর্মীদের সুরক্ষায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ভাড়া করে আসছে কুসা।’

তবে ডেনভার পুলিশের তদন্ত বিভাগের প্রধান জোয়ে মন্টোয়া কুসা টিভির ওই দাবির ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি জানিয়েছেন, নিহত এবং সন্দেহভাজন কারোরই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

ডেনভারে গুলিবিদ্ধ হয়ে এক ডানপন্থী বিক্ষোভকারী নিহত

প্রকাশিত: 06:34:37 pm, Sunday, 11 October 2020