Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হকের হিজাব নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার রাত সাড়ে ৯টায় নোয়াখালী শহর শাখার উদ্যোগে মাইজদী পৌর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা হিজাব নিয়ে কটাক্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা সংসদ সদস্য মনিরুল হককে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান, নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব এবং নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম।

এ সময় সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধর্মীয় অনুশাসন ও বিশ্বাস নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

তারা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট মন্তব্যের বিষয়ে দ্রুত দুঃখ প্রকাশের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: 10:10:37 pm, Sunday, 14 June 2026