Dhaka , Friday, 4 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square জন্মাষ্টমী উপলক্ষে কোম্পানীগঞ্জে এমপি ফখরুল ইসলামের অনুদান হস্তান্তর fa fa-square জুলাই গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৮ শহীদকে উৎসর্গ করে নোবিপ্রবি ছাত্রদলের বৃক্ষরোপণ fa fa-square নোয়াখালীতে জবাই করা চিত্রা হরিণ উদ্ধার, পালিয়ে গেলেন মাংস ব্যবসায়ীরা fa fa-square নোয়াখালীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ fa fa-square কবিরহাটে রডবোঝাই ট্রাক ডাকাতি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার fa fa-square কোম্পানিগঞ্জে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে অস্বীকৃতি, সচিবের বিরুদ্ধে হয়রানি ও বৈষম্যের অভিযোগ মেরিন অফিসার এর, fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাটে এফএএফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ fa fa-square নোবিপ্রবিতে ১৬ সেপ্টেম্বর নবীন বরণ, প্রধান অতিথি জনপ্রশাসন উপদেষ্টা fa fa-square ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জ,বসুরহাটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ fa fa-square নোয়াখালীতে চুরি করতে এসে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে গণপিটুনি

জন্মাষ্টমী উপলক্ষে কোম্পানীগঞ্জে এমপি ফখরুল ইসলামের অনুদান হস্তান্তর

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে অনুদান প্রদান করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের পক্ষ থেকে অনুদানের অর্থ কোম্পানীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার সন্তোষ কুমার মজুমদারের কাছে হস্তান্তর করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন।

অনুদান হস্তান্তরকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, জন্মাষ্টমীর ধর্মীয় আয়োজন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যাশায় এ অনুদান প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

জন্মাষ্টমী উপলক্ষে কোম্পানীগঞ্জে এমপি ফখরুল ইসলামের অনুদান হস্তান্তর

জন্মাষ্টমী উপলক্ষে কোম্পানীগঞ্জে এমপি ফখরুল ইসলামের অনুদান হস্তান্তর

প্রকাশিত: 06:16:38 pm, Thursday, 3 September 2026