Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

চাটখিলে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্তকে তিন মাসের কারাদণ্ড

নোয়াখালীর চাটখিলে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সাইদ মিয়া (৩৮) নামে এক রিকশাচালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বদলকোট ইউনিয়নের হরি কৃষ্ণপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত সাইদ মিয়া মৌলভীবাজার থানার উত্তরসুর সাদীবাজার (লালবাগ) গ্রামের মৃত তজবির মিয়ার ছেলে। তিনি বর্তমানে তার শ্বশুরবাড়ি, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের ডলটা বড় বাড়িতে বসবাস করে আসছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, অভিযুক্ত সাইদ মিয়া মঙ্গলবার রহমানিয়া এস.ডি.টি. স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার এক শিশু ছাত্রীকে প্রথমবার শ্লীলতাহানির চেষ্টা করে। পরদিন (বুধবার) আবারও একই চেষ্টা করলে ভুক্তভোগী শিশুটি চিৎকার দেয়। এরপর আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে এবং স্থানীয় প্রশাসনকে খবর দেয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, “আমি ঘটনাস্থলে গিয়ে শিশুটির কাছ থেকে বিস্তারিত শুনি এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে সে শ্লীলতাহানির বিষয়টি স্বীকার করে। অভিযুক্ত রিকশাচালকের একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে—এই মানবিক দিক বিবেচনায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

চাটখিলে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্তকে তিন মাসের কারাদণ্ড

প্রকাশিত: 07:48:35 pm, Wednesday, 30 July 2025