Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

চাটখিলে আমেরিকান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াপাড়া এলাকায় আমেরিকান প্রবাসী ওমর ফারুকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার সম্পদ লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত বাড়ির পেছনের দিকের ভেন্টিলেটর ও দরজা কেটে ঘরে প্রবেশ করে। ওই সময় পরিবারের সদস্যরা বাসায় না থাকায় ডাকাতরা নির্বিঘ্নে আলমারির ড্রয়ার ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে।

ডাকাতরা প্রায় দুই থেকে তিন ঘণ্টা বাড়ির ভেতরে অবস্থান করে বলে দাবি করেছে পরিবার। তারা চলে যাওয়ার পর বাড়ির দায়িত্বে থাকা এক যুবক বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৮ থেকে ১০ লাখ টাকা।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত পুলিশকে বিষয়টি জানানোর পরামর্শ দেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চাটখিল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

চাটখিলে আমেরিকান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত: 08:57:24 pm, Friday, 10 July 2026