ঢাকাWednesday , 11 March 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ বসুরহাটের ৭ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক যুবদল নেতা- রিপুল,

Link Copied!

অবিচল আদর্শ, সমাজসেবার দিকনির্দেশনা ও মানুষের পাশে থাকার কারণে জনপ্রিয় নেতা সামছুল আলম রিপুল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় সামছুল আলম রিপুল স্থানীয় জনগণের কাছে নৈতিকতা ও দায়বদ্ধতার প্রতীক হিসেবে পরিচিত।

রাজনৈতিক প্রতিকূলতা ও চাপের মধ্যেও তিনি কখনো জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হননি। এ কারণে অতীতে তাকে নানা হামলা ও প্রতিকূলতার মুখোমুখিও হতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়েও রিপুল নিজ ওয়ার্ডের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের পাশে থেকে সক্রিয়ভাবে মাঠে কাজ করেছেন।

আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি নৈতিকতা ও নীতিনিষ্ঠ রাজনৈতিক অবস্থানের জন্য তিনি এলাকায় সুপরিচিত। জাতীয়তাবাদী রাজনীতির পাশাপাশি সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রতি তার গভীর আনুগত্য স্থানীয় রাজনীতিতে তাকে বিশেষ মর্যাদা দিয়েছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি মওদুদ আহমেদের সান্নিধ্যে ছিলেন বলে জানা যায়।

ছবি ব্যারিস্টার মওদুদ আহমেদ এর শেষ বিদায়

এছাড়া ৫ আগস্ট এলাকার নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলা এবং ফেনীর বন্যা পরিস্থিতিতে বিএনপি নেতা ফখরুল ইসলামের দিকনির্দেশনায় সামছুল আলম রিপুল নিজে মাঠে থেকে ত্রাণ ও সহায়তা কার্যক্রমে অংশ নেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। তিনি স্থানীয় পর্যায়ে সহযোগিতা ও সহাবস্থান বজায় রাখতে কাজ করেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামকে বিজয়ী করতে তিনি নিজের মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করেছেন, যা স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকার পরিচয় বহন করে।

বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বলেন, সুখে-দুঃখে তারা সবসময় রিপুলকে পাশে পেয়েছেন এবং ভবিষ্যতেও তার কাছ থেকে একই সহযোগিতা প্রত্যাশা করেন।

তাদের মতে, দক্ষতা, নৈতিকতা ও মানবিক গুণাবলীর কারণে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

স্থানীয়দের মতে, সামছুল আলম রিপুল কেবল একজন রাজনৈতিক নেতা নন; বরং তিনি জনসেবামূলক আদর্শ ও আস্থার প্রতীক হিসেবেও পরিচিত। জনগণের পাশে থাকার ধারাবাহিকতা ও নিঃস্বার্থ মনোভাব তাকে আগামী দিনে এলাকার রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে বলে তারা মনে করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: