জাতীয়তাবাদী দল-বিএনপির কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন এম শামসুদ্দিন হায়দার।
কর্মীবান্ধব, বিনয়ী ও সাংগঠনিক দক্ষতার কারণে তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি একজন আস্থাভাজন নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার চেষ্টা করছেন তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক এবং স্নেহশীল আচরণ সংগঠনের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
নেতাকর্মীদের ভাষ্য, এম শামসুদ্দিন হায়দার শুধু সাংগঠনিক কর্মকাণ্ডেই নয়, কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার ক্ষেত্রেও আন্তরিক। তাঁর বক্তব্য ও সাংগঠনিক দিকনির্দেশনা কর্মীদের সংগঠনের প্রতি আরও দায়িত্বশীল ও সক্রিয় হতে অনুপ্রাণিত করে।
তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সহজেই মিশে যাওয়ার ক্ষমতা এবং সবার কথা মনোযোগ দিয়ে শোনার মানসিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। তাঁর নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে সংগঠন আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের।
এম শামসুদ্দিন হায়দারের প্রতি নেতাকর্মীদের প্রত্যাশা, তিনি যেন ভবিষ্যতেও একইভাবে স্নেহ, ভালোবাসা ও শাসনের মাধ্যমে তাদের আগলে রাখেন এবং দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে দিকনির্দেশনা দেন।
স্বেচ্ছাসেবক দলের মূলনীতি
জাতীয়তাবাদ,‘সেবা, শৃঙ্খলা, ঐক্য ও প্রগতি’ সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁর অনুসারীরা।

