Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস–১২০৬৮) এর উদ্যোগে ইফতার মাহফিল ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৯মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. একরামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন, বসুরহাট পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, জৈতুন নাহার কাদের মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আবুল বাসার, বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমির হোসেন (বিএসসি) এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতি গঠনে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

কোম্পানীগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

প্রকাশিত: 02:03:03 pm, Monday, 9 March 2026