Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জে মসজিদ ভেঙ্গে মার্কেট করার কাজে স্থানীয়দের বাঁধা

নোয়াখালীর বসুরহাটে মসজিদ ভেঙ্গে মার্কেট করার অভিযোগে মুসল্লী ও মসজিদ পরিচালনা কমিটির আংশিক দায়িত্বশীলদের সাথে বাকবিতণ্ডার পর স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লাজনাতুল ওলামা সংগঠনের উদ্যোগে আলেমদের একটি প্রতিনিধি দল মার্কেট নির্মাণ কাজ বন্ধ করতে লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত বুধবার বিকেলে মসজিদ ভাঙ্গনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লী ও আলেম-ওলামারা এসে ভাঙনের কাজে বাধা প্রদান করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নির্দিষ্ট ব্যক্তির দেয়া মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় ইসলামী বিধান অনুযায়ী মার্কেট বা অন্য কিছু করা জায়েয নেই, তাই ক্ষুব্ধ হয়ে মুসল্লিরা কাজে বাধা প্রদান করেন। এ বিষয়ে ইসলামি বিধি বিধান অনুযায়ী সমাধানের লক্ষ্যে লিখিত অভিযোগ দায়ের করেন নাজলাতুল ওলামা কোম্পানীগঞ্জ।

স্থানীয়দের অভিযোগ,দোকান ভাড়া দেয়ার কথা বলে মোটা অংকে টাকা নিয়ে কমিটির কিছু কুচক্রী মহল জোরপূর্বক মসজিদ ভাঙ্গার সিদ্ধান্ত নেয় এবং মসজিদের নিচতলা পুরোপুরি ভেঙে দেয়। ভাগনে বাধা দিতে গেলে পরিচালনা পরিষদের দায়িত্বশীলরা এসে স্থানীয়দের সাথে বাকবিতণ্ডায় জড়ায়,একপর্যায়ে স্থানীয়দের চাপে ভাঙ্গনের কাজ বন্ধ করতে বাধ্য হয়।

জানতে চাইলে মসজিদ পরিচালনা পরিষদের সেক্রেটারি শিবলু জানান,কমিটি ও উপদেষ্টাদের সমন্বয়ে আলেমদের পরামর্শে নিচ তলায় মার্কেট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যেহেতু অভিযোগ উঠেছে তাই আপাতত ভাঙ্গার কাজ বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান জানান,মসজিদের নিচ তলা ভেঙ্গে মার্কেট করার একটি অভিযোগ স্থানীয় আলেম-ওলামারা দিয়েছেন,এবিষয়ে ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীলসহ উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সুন্দর একটি সমাধান করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

কোম্পানীগঞ্জে মসজিদ ভেঙ্গে মার্কেট করার কাজে স্থানীয়দের বাঁধা

প্রকাশিত: 11:54:20 am, Thursday, 8 January 2026