Dhaka , Thursday, 29 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত

কোম্পানীগঞ্জে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে আবদুল কাদের-রাজু (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত রাজু উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আটঘরিয়া মরিচ ব্যাপারী বাড়ির বাসিন্দা এবং জেবল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত প্রায় ৯টার দিকে পারিবারিক কলহের কারণে রাজু বিষ পান করেন। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে প্রেরণ করেন। পরে সেখান থেকেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

তবে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা শহরে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ

কোম্পানীগঞ্জে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা।

প্রকাশিত: 06:56:26 am, Monday, 23 March 2026