Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কোম্পানীগঞ্জে ধানের শীষের শক্তি প্রদর্শন: তিন ইউনিয়নে মিছিল ও সমাবেশে জনস্রোত

শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ,কবিরহাট উপজেলা ও সদরের একাংশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় দিনব্যাপী মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২১ নভেম্বর) চরহাজারী, মুছাপুর ও রামপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও সড়কগুলোতে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে ধানের শীষের স্লোগান মুখরিত হয়ে ওঠে।

দিনব্যাপী শান্তিরহাট, রংমালা বাজার, মালেক বাজার, মৌলভী বাজার, চৌধুরী বাজার, বাংলাবাজার এবং বামনী বাজারে আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম তাঁর সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী মিছিলে অংশ নেন। প্রতিটি স্থানে অনুষ্ঠিত পথসভা ও গণসমাবেশে স্থানীয় ভোটারদের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনী মাঠে ধানের শীষের এই ব্যাপক উপস্থিতি প্রার্থী ফখরুল ইসলামের প্রচারণায় নতুন গতি যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

কর্মসূচিতে নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, বিএনপি নেতা একরামুল হক মিলন মেম্বার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপির প্রার্থীর প্রতি মানুষের আস্থা বাড়ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা মাঠে থেকে কাজ করে যাওয়ার ঘোষণা দেন।

স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতে, এদিনের ব্যাপক উপস্থিতি বিএনপির প্রার্থীর পক্ষে শক্তিশালী জনসমর্থনের একটি ইঙ্গিত বহন করছে, যা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও গতিশীল করে তুলতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে ধানের শীষের শক্তি প্রদর্শন: তিন ইউনিয়নে মিছিল ও সমাবেশে জনস্রোত

প্রকাশিত: 04:23:32 pm, Friday, 21 November 2025