Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণে দগ্ধ সেই ভাইবোনের মৃত্যু

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল ঐর্দিকা ও তূর্য

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছে দুই ভাইবোন। শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বড় বোন ঐর্দিকা চন্দ্রনাথ (৮) মারা যায়। এর দুই দিন আগে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই হাসপাতালে ছোট ভাই তূর্য চন্দ্রনাথের (৪) মৃত্যু হয়।

গত ১ অক্টোবর রাত ৯টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন হাসপাতাল রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ঐ বাড়ির ভাড়াটিয়া কুমোদ চন্দ্রনাথের সন্তান।

কুমোদ চন্দ্রনাথ জানান, দুর্ঘটনার রাতে পরিবারের সবাই দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ ঘরের গ্যাসলাইনের পাইপ বিস্ফোরণ হয়ে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে তিনি, তার স্ত্রী, ও তাদের দুই সন্তান দগ্ধ হন।

পরিবারের চার সদস্যের মধ্যে ঐর্দিকা ও তূর্যের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়, আর দম্পতির দেহে ২০ শতাংশের কম দগ্ধের চিহ্ন পাওয়া যায়। আহতদের প্রাথমিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর ঐ রাতেই গুরুতর অবস্থায় ঐর্দিকা ও তূর্যকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

কোম্পানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণে দগ্ধ সেই ভাইবোনের মৃত্যু

প্রকাশিত: 03:45:08 pm, Saturday, 11 October 2025