Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

কোম্পানীগঞ্জের প্রবাসী আবু তৈয়বের দুবাইয়ে স্ট্রোকে মৃত্যু লাশ দেশে আনতে পরিবারের আকুতি

দুবাইয়ে স্ট্রোকে আবু তৈয়ব (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই সবুজ।

নিহত আবু তৈয়ব নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল গনি মিয়ার বাড়ির ওবায়দুল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আবু তৈয়ব প্রায় ১৯ বছর ধরে প্রবাসজীবন কাটাচ্ছিলেন।

এর মধ্যে ১৪ বছর মালয়েশিয়ায় এবং গত ৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন। তিন বছর আগে তিনি সর্বশেষ দেশে এসেছিলেন। সম্প্রতি আবার দেশে ফেরার পরিকল্পনা ছিল।

তার বড় ভাই সবুজ জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে আবু তৈয়ব অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে আবু তৈয়বের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

কোম্পানীগঞ্জের প্রবাসী আবু তৈয়বের দুবাইয়ে স্ট্রোকে মৃত্যু লাশ দেশে আনতে পরিবারের আকুতি

প্রকাশিত: 04:51:39 pm, Friday, 26 June 2026