ঢাকাWednesday , 1 October 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানিগন্জ বসুরহাটে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ ৪ জন দগ্ধ

Link Copied!

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মর্ডান রোডে রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—কুমোদ চন্দ্র নাথ (৪৩), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ঐর্দিকা (৮) এবং ছেলে তূর্য (৪)। কুমোদ চন্দ্র নাথ একটি ওষুধ কোম্পানির চাকরিরত এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

দগ্ধ কুমোদ চন্দ্র নাথ জানান, সন্ধ্যার দিকে পরিবারটি দুর্গাপূজার প্রস্তুতি নিচ্ছিল। এসময় হঠাৎ বিকট শব্দের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। “আমি, স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হয়ে যাই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

দুর্ঘটনায় ফ্ল্যাটের আসবাবপত্রসহ বেশ কিছু মালামালও পুড়ে যায়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাইন উদ্দিন জানান, শিশু ঐর্দিকার শরীরের ২০ শতাংশ, ছোট ভাই তূর্যের ১০ শতাংশ এবং বাবা-মায়ের ২ শতাংশ দগ্ধ হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আব্দুল মালেক বলেন, “দুপুরে রান্না শেষে গ্যাস লাইনের সুইচ বন্ধ করা হলেও ধীরে ধীরে গ্যাস লিকেজ হচ্ছিল। দুর্ঘটনার সময় পূজার জন্য জ্বালানো মোমবাতি বিস্ফোরণের কারণ হতে পারে। তবে সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: