Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

আরমান হোসেন-
নোয়াখালীর খবর-

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নোয়াখালীর কবিরহাট উপজেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম (৬০) কে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের খুলশী থানার পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া নোয়াখালীর খবরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “সোমবার গভীর রাতে খুলশী থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে খুলশী থানার পুলিশ। আজ সকালে খুলশী থানা থেকে ফোন করে বিষয়টি আমাকে জানানো হয়েছে।”

ওসি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইব্রাহিম আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে কবিরহাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। আপাতত তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার মোহাম্মদ ইব্রাহিম নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর বড় ভাই। তাঁর গ্রামের বাড়ি কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামে হলেও চট্টগ্রামে তাঁর একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

প্রকাশিত: 01:04:29 pm, Tuesday, 16 September 2025