ঢাকাWednesday , 18 March 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে নোবিপ্রবি’র শিক্ষকের অসহায় কে ঘর উপহার

Link Copied!

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের শেখ আহাম্মদের নতুন বাড়ির অসহায় রেজিয়া বেগম-কে ঈদ উপলক্ষে নতুন ঘর উপহার দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইফতেখার পারভেজ ও মিম্মা তাবাসসুম।

বুধবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিক ভাবে রিজিয়া বেগমের হাতে ঘরের চাবি তুলে দেন তারা।নোয়াখালীর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবং নোবিপ্রবির উক্ত দুই শিক্ষকের অর্থায়নে ঘরটি নির্মাণ করা হয়।

এ সময় রিজিয়া বেগম নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তার মেয়ে মোহছেনা বেগম বলেন, “আমার মায়ের কোনো ঘর ছিল না। তিনি রোদ-বৃষ্টিতে ভাঙা ঘরে বসবাস করতেন। এখন তার মাথা গোঁজার ঠাঁই হলো।

সহকারী অধ্যাপক মোঃ ইফতেখার পারভেজ জানান, “আমার ছাত্র ইমরান নাজির এর মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে সেবার আলো ফাউন্ডেশনের সহযোগিতায় এই ঘর ও একটি টয়লেট নির্মাণ করা হয়েছে। আজকে তাকে ঘরটি বুঝিয়ে দেওয়া হলো—তিনি যতদিন বেঁচে থাকবেন, এখানে বসবাস করতে পারবেন।

সেবার আলো ফাউন্ডেশনের সভাপতি বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই উদ্যোগ আমার শিক্ষক এর আর্থিক সহায়তায় এটা তারই একটি অংশ।”

ঈদ উপলক্ষে ঘর হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য
ও সমাজের এডভোকেট আব্দুর রহিম, সাইফুল ইসলাম নিশাত,ইয়াসিন আলম রাসেল, মোঃ আব্দুল হাই, মোঃ হায়দার রুমন, সুমন, বাপ্পি দাউদ, শাফায়েত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: