Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

কবিরহাটে জামায়াতে ইসলামী’র সংবাদ সম্মেলন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, রাস্তাঘাটের বেহাল অবস্থা ও নানাবিধ নাগরিক সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

শনিবার  (১৬ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্ষা মৌসুমে কবিরহাট উপজেলার বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা নিত্যনৈমিত্তিক সমস্যায় পরিণত হয়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে যেতে মারাত্মক সমস্যায় পড়ছে।

তারা আরও বলেন, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালি কাজ ব্যাহত হচ্ছে। কৃষকরা সেচ কার্যক্রমে বিপাকে পড়ছেন, ফলে ফসল উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এছাড়া, উপজেলার বিভিন্ন সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা। তাই অবিলম্বে প্রধান সড়ক ও গ্রামীণ সড়ক সংস্কারের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন,
“জনগণের করের টাকায় উন্নয়ন হচ্ছে, তাই সেই উন্নয়নের সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে। আমরা সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি—অবিলম্বে এসব সমস্যার কার্যকর সমাধান করতে হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

কবিরহাটে জামায়াতে ইসলামী’র সংবাদ সম্মেলন

প্রকাশিত: 01:36:38 pm, Saturday, 16 August 2025