1. news@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর : নোয়াখালীর খবর
  2. hello@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
আলোচিত কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আজমীর, কমিটিতে নেই আহ্বায়ক-সদস্যসচিব পদে নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, ভিডিও করায় দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ সেনবাগে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোম্পানীগঞ্জ,বসুরহাটে শাহজালাল মার্কেটে ভয়াবহ আগুন, আহত ২; ক্ষয়ক্ষতির আশঙ্কা দেড় কোটি টাকা বেগমগঞ্জে বিয়ের গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫, ‘ঘুমাতে দিত না’ অভিযোগ, ১৪ দিনের সন্তানকে পানির ড্রামে ফেলে হত্যা করলেন মা! ‘আল্লাহ উত্তম বিচারক’,‘নানাবিধ ষড়যন্ত্রের শিকার হয়েছি’, বিদায়বেলায় পেইজবুক স্টাটাসে কোম্পানীগঞ্জের এসি ল্যান্ড, কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা,চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

আলোচিত কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আজমীর, কমিটিতে নেই আহ্বায়ক-সদস্যসচিব পদে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে ঘিরে আগে থেকেই আলোচনা-সমালোচনা চলছিল। বিশেষ করে উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় থাকা আজমীর শেষ পর্যন্ত নতুন কমিটিতে আহ্বায়ক কিংবা সদস্যসচিব—দুইটির কোনোটিতে স্থান পাননি।

এ নিয়ে আজমীরের সমর্থক ও এমপি ফখরুল ইসলামের সমর্থকদের অনেকের মধ্যে নানা প্রশ্ন ও গুঞ্জন দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, এমপি ফখরুল ইসলামের আস্থাভাজন হিসেবে পরিচিত হয়েও আজমীর কেন উপজেলা ছাত্রদলের কমিটিতে আহ্বায়ক-সদস্যসচিব ২টির একটি পদ ও পেলেন না?

অনেকের মনে আরও প্রশ্ন উঠেছে, এমপি ফখরুল ইসলাম কি চাইলেও আজমীরকে কমিটিতে আনতে পারেননি, নাকি উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রে এমপি সাহেবের প্রভাব বা ক্ষমতার কোনো ভূমিকা ছিল না?

এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। তবে আজমীরকে আহ্বায়ক বা সদস্যসচিব পদে না রাখার বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

আজমীরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি,

আজমীরের সমর্থকদের উত্থাপিত এসব প্রশ্ন ও গুঞ্জনের বাস্তবতা কতটুকু, তা সময়ের সঙ্গে পরিষ্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews