Dhaka , Monday, 31 August 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীর প্রবাসী বাংলাদেশিকে সৌদি আরবে গুলি করে হত্যা, হামলাকারীরও মৃত্যু, fa fa-square নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি fa fa-square কোম্পানীগঞ্জে পরিবারের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা fa fa-square বেগমগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square অশ্বদিয়ায় ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩ fa fa-square নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা fa fa-square কোম্পানীগঞ্জে ১৪ বালুভর্তি ট্রাক আটক, ভ্রাম্যমাণ আদালতের অভিযান fa fa-square কোম্পানীগঞ্জ,বসুরহাটে পুরোনো ভবনে লিফট! অনুমোদন-নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন, আতঙ্কে এলাকাবাসী fa fa-square বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা অবমুক্ত fa fa-square নামাজে উৎসাহ দিতে নোয়াখালীতে ১৭ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার

অশ্বদিয়ায় ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩

নোয়াখালীর সদর উপজেলার  ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবনির্বাচিত কমিটির বিজয় মিছিলে হামলার অভিযোগ উঠেছে পদবঞ্চিতদের বিরুদ্ধে। এ ঘটনায় সাইফুল ইসলাম উজ্জ্বলসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক মাহিদের নেতৃত্বে নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় পদবঞ্চিত সভাপতি প্রার্থী সাগরের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জন লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

হামলায় সাইফুল ইসলাম উজ্জ্বলসহ আরও দুজন আহত হন। আহতদের মধ্যে একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ সময় হামলাকারীরা সড়কের পাশে থাকা খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ভাঙচুর করেছে বলেও অভিযোগ উঠেছে।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।

এ ঘটনায় হামলার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুলিশ ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীর প্রবাসী বাংলাদেশিকে সৌদি আরবে গুলি করে হত্যা, হামলাকারীরও মৃত্যু,

অশ্বদিয়ায় ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩

প্রকাশিত: 12:19:27 pm, Saturday, 29 August 2026