Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

অপারেটর দিয়েই চলছে নোয়াখালী ভোক্তা অধিকার কার্যালয়, জনবলের দাবিতে মানববন্ধন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ে নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস)।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
রোববার (১২ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি জেলা কার্যালয়ে যেখানে ১৩ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা, সেখানে নোয়াখালীতে রয়েছেন মাত্র একজন কম্পিউটার অপারেটর। ফেনী জেলার উপপরিচালককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও তিনি মাসে মাত্র তিন থেকে চার দিন অফিস করেন।

ফলে জেলার বিপুল জনগোষ্ঠীর ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার তদারকি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

তারা দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জনবল নিয়োগের দাবি জানান এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সিসিএস নোয়াখালী জেলা শাখার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ওমর ফারুক খালেদের সভাপতিত্বে এবং প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল।

মানববন্ধন শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়, যা বাণিজ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

অপারেটর দিয়েই চলছে নোয়াখালী ভোক্তা অধিকার কার্যালয়, জনবলের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: 11:32:26 pm, Sunday, 12 April 2026