Dhaka , Thursday, 12 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন জমার সময় ১৪ ডিসেম্বর fa fa-square নোবিপ্রবির গবেষণায় ধানের নতুন ব্যাকটেরিয়া প্রজাতি শনাক্ত, নামকরণ বাংলাদেশের নামে fa fa-square চাটখিলে নিখোঁজের ৬ দিন পর শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটি চাপা fa fa-square মেঘনার ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, নোয়াখালীতে কৃষিজমিতে বাড়ছে বসতি fa fa-square সরকারি রাস্তা কি কারও ব্যক্তিগত সম্পত্তি? বসুরহাট পৌরসভা জুড়ে অবৈধ দখল ও নির্মাণসামগ্রীতে জনদুর্ভোগ fa fa-square সেনবাগে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দেবরের বিরুদ্ধে; নারীসহ আহত ৪ fa fa-square কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তলন fa fa-square কোম্পানীগঞ্জে মাদক সেবনের টাকার জন্য বাবা-মাকে মারধর, ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে fa fa-square কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মাওঃ মোতালেব হোসাইন পারভেজ, fa fa-square আট পিস্তল সামনে রেখে হুমকির ভিডিও, কবিরহাট থেকে ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার

চাটখিলে নিখোঁজের ৬ দিন পর শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটি চাপা

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় মরদেহের সন্ধান পায় পুলিশ।

নিহত রাসেল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য এবং নোয়াখলা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তান দুটি বাবার সঙ্গে থাকত।

গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সংসার করার প্রলোভন দেখিয়ে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেওয়ার অভিযোগ রয়েছে স্ত্রী মুক্তা বেগম ও তাঁর শালিকা রতনার বিরুদ্ধে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা জানান, শ্রমিকদলের নেতাদের নিয়ে বুধবার রাতে তিনি থানায় যান। পরে পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের শ্বশুরবাড়িতে যান তাঁরা। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাঁদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান।

তিনি আরও জানান, মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। রাসেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নিহতের শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন জমার সময় ১৪ ডিসেম্বর

চাটখিলে নিখোঁজের ৬ দিন পর শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটি চাপা

প্রকাশিত: 07:58:16 am, Thursday, 12 November 2026