Dhaka , Wednesday, 11 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তলন fa fa-square কোম্পানীগঞ্জে মাদক সেবনের টাকার জন্য বাবা-মাকে মারধর, ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে fa fa-square কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মাওঃ মোতালেব হোসাইন পারভেজ, fa fa-square আট পিস্তল সামনে রেখে হুমকির ভিডিও, কবিরহাট থেকে ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার fa fa-square বেগমগঞ্জ উপজেলার ছয়ানীর উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা, চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন fa fa-square কোম্পানীগঞ্জ সিরাজপুর ইউপি নির্বাচন: তরুণদের পছন্দের আলোচনায় আতাউর রহমান পাভেল, fa fa-square নোয়াখালীতে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার, নির্যাতনের পর হত্যার সন্দেহ fa fa-square কোম্পানীগঞ্জে মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন fa fa-square সেনবাগে অবৈধভাবে মাটি পরিবহন, ট্রাক্টর চালককে ১৫ হাজার টাকা জরিমানা fa fa-square বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১.

আট পিস্তল সামনে রেখে হুমকির ভিডিও, কবিরহাট থেকে ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার

সামনে সারি করে সাজানো আটটি পিস্তল। সেগুলো দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিপক্ষকে হুমকি দিয়ে ২১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছিলেন মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট হৃদয়’। ওই ভিডিওর সূত্র ধরে নোয়াখালীর কবিরহাট থেকে তাঁকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৯ নভেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশের দাবি, গ্রেপ্তার হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও এবং হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের ভিডিওতে এক ব্যক্তিকে সামনে একাধিক আগ্নেয়াস্ত্র সাজিয়ে হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘টাকা দিয়ে মরণের টিকিট কিনেছি। সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।

বিষয়টি নজরে আসার পর ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অনুসন্ধান শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে অভিযান চালিয়ে নোয়াখালীর কবিরহাট থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় দাবি করেছেন, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো তাঁর নিজের নয়। এগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর র‍্যাব ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তী সময়ে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভাণ্ডারের সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে হৃদয় আরও জানিয়েছেন, বিভিন্ন সময়ে মুঠোফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতেন তিনি। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে সংরক্ষণ করতেন। এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টি রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এসব ঘটনায় এলাকায় অপরাধী গোষ্ঠীর তৎপরতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদয়ের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট অন্য অপরাধ, অস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তলন

আট পিস্তল সামনে রেখে হুমকির ভিডিও, কবিরহাট থেকে ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার

প্রকাশিত: 10:31:35 am, Wednesday, 11 November 2026