Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বসুরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরডি শপিং মলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি জিয়াউল হক জিয়া, বসুরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হেলাল উদ্দিন এবং ২ নম্বর চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী হানিফ আনসারী।

সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহত ব্যক্তিদের হত্যার বিচার দাবি করেন। তাঁরা অভিযোগ করেন, বর্তমান সরকার এ ঘটনার বিচার করতে পারবে না এবং সাবেক সরকারের সঙ্গে আপস করেছে। বক্তারা ২৮ অক্টোবরের ঘটনায় দায়ের করা মামলাগুলো পুনরুজ্জীবিত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের হত্যার নির্দেশদাতাদেরও বিচারের মুখোমুখি করতে হবে। এ সময় তাঁরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তব্য দেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,

প্রকাশিত: 01:17:16 pm, Wednesday, 28 October 2026