Dhaka , Sunday, 25 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার fa fa-square নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ, fa fa-square সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি, fa fa-square বসুরহাট মাছ বাজারে রুপচাঁদার মতো দেখতে নিষিদ্ধ পিরানহা বিক্রির অভিযোগ, না চিনেই কিনছেন ক্রেতারা, fa fa-square কোম্পানীগঞ্জে যোগিদিয়া যুব সংঘের বিজয়া সম্মিলন, সংবর্ধিত শিক্ষার্থীরা। fa fa-square নোয়াখালীর কবিরহাটে শান্তি-সম্প্রীতিতে দুর্গাপূজা উদ্‌যাপন fa fa-square ‎নোয়াখালীতে বাজার স্থিতিশীল রাখতে লিফলেট বিতরণ করলেন এমপি মোঃ শাহজাহান fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের ব্যক্তি গ্রেপ্তার fa fa-square বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো. হানিফ ওরফে সুমন (৪০) নামে এক মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের আলাবক্স বেপারী বাড়িতে এ ঘটনা জানাজানি হয়।

নিহত সুমন ওই এলাকার আলাবক্স বেপারী বাড়ির মৃত তফাজ্জল হকের ছেলে। তিনি স্থানীয় ফকিরহাট বাজারে মুদি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে সুমনের দোকান বন্ধ ছিল। বিষয়টি লক্ষ্য করে দোকানের কর্মচারী জাহিদুল হক শাহীন মালিকের খোঁজ নিতে তাঁর বাড়িতে যান। সেখানে বসতঘরের ভেতরে সুমনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, পারিবারিক মনোমালিন্যের জেরে সুমনের স্ত্রী প্রায় সাত থেকে আট মাস আগে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে সুমন স্থানীয় বাজারের হোটেলে খাবার খেতেন।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যবসায়ী প্রায় দুই দিন আগে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: 03:02:36 am, Sunday, 25 October 2026