Dhaka , Tuesday, 15 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে সালিশে শাহীন হত্যা, ১৪ বছর পর আদালতের রায়: একজনের যাবজ্জীবন fa fa-square নোয়াখালীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩ fa fa-square নোয়াখালীর হাতিয়ায় আবারও শ্রেণীকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী fa fa-square নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত fa fa-square সেনবাগে মাদকবিরোধী অভিযানে পুলিশের গোপন অভিযোগ বক্স স্থাপন fa fa-square কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র-সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ fa fa-square বেগমগঞ্জের আবাসিক হোটেল এখন অপরাধীদের অভয়ারণ্য fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক বিশেষ সেশন ‘UNWIND with SHOJON’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের Mental Health Society-এর উদ্যোগে এবং SHOJON (SAJIDA Foundation)-এর সহযোগিতায় এ সেশন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে আয়োজিত এ সেশনে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি তাদের মানসিক সুস্থতার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। পড়াশোনা, পারিবারিক প্রত্যাশা, ভবিষ্যৎ ক্যারিয়ার ও সম্পর্কসহ নানা কারণে শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ তৈরি হতে পারে। এসব পরিস্থিতিতে সমস্যাগুলো নিজের মধ্যে চেপে না রেখে পরিবার, বন্ধু, শিক্ষক কিংবা প্রয়োজন অনুযায়ী পেশাদার পরামর্শদাতার সঙ্গে কথা বলা জরুরি।

উপাচার্য আরও বলেন, মানসিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। তাই শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্যাভ্যাস, সামাজিক যোগাযোগ এবং ইতিবাচক জীবনযাপনের প্রতি মনোযোগী হতে হবে। একই সঙ্গে বন্ধু, সহপাঠী ও স্বজনদের আশপাশের মানুষের আচরণ ও মানসিক অবস্থার পরিবর্তনের প্রতিও সচেতন দৃষ্টি রাখা প্রয়োজন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান উদ্দীন।

এছাড়া উপস্থিত ছিলেন নোবিপ্রবি Mental Health Society-এর উপদেষ্টা ও ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদ সরওয়ার, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান শিফাত ই মান্নান এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়ান আসিফ।

সেশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন SAJIDA Foundation-এর প্রিন্স সাহা সোহাগ, জয় শ্রী দেবী এবং SHOJON-এর কাউন্সেলর লাবণী আক্তার।

সেশনে নোবিপ্রবির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় মানসিক সুস্থতা, মানসিক চাপ মোকাবিলা এবং ব্যক্তিগত সুস্থতা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের ধারণা দেওয়া হয়। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে সালিশে শাহীন হত্যা, ১৪ বছর পর আদালতের রায়: একজনের যাবজ্জীবন

নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: 12:46:16 pm, Monday, 14 September 2026