Dhaka , Tuesday, 15 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে সালিশে শাহীন হত্যা, ১৪ বছর পর আদালতের রায়: একজনের যাবজ্জীবন fa fa-square নোয়াখালীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩ fa fa-square নোয়াখালীর হাতিয়ায় আবারও শ্রেণীকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী fa fa-square নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত fa fa-square সেনবাগে মাদকবিরোধী অভিযানে পুলিশের গোপন অভিযোগ বক্স স্থাপন fa fa-square কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র-সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ fa fa-square বেগমগঞ্জের আবাসিক হোটেল এখন অপরাধীদের অভয়ারণ্য fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র-সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, রামদা, চাপাতি,তালা কাটার কাঁচি, লোহার কোরাবারীসহ ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী এলাকার চৌরাস্তা বাজারের উত্তরে রেড ক্রিসেন্ট সোসাইটির পরিত্যক্ত আশ্রয়কেন্দ্রের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কেশবপুর এলাকার মো. রফিকুল ইসলাম প্রকাশ রফিক (৫৫), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকলমী এলাকার নুর মোহাম্মদ (৩২), একই এলাকার মো. নুর নবী (৩৯), সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার মো. আজিজুল মোস্তাফা (৩৫), মহিউদ্দিন হোসেন (২৮) ও মিজানুর রহমান (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থানার এসআই সুমন চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের দায়িত্বে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, চরকলমী এলাকার পাকা সড়কে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তাদের দেখানো মতে একটি সিলভার রঙের TOYOTA SUCCEED প্রাইভেটকারের (চট্ট মেট্রো-গ-১১-৯০৮৭) পেছনের ডালা থেকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ২৬ ইঞ্চি লম্বা একটি রামদা, প্লাস্টিকের হাতলসহ ১৮ ইঞ্চি লম্বা একটি কাটার, ‘STEEL TECH’ লেখা ১৫ ইঞ্চি লম্বা একটি চাপাতি, ২৪ ইঞ্চি লম্বা একটি পুরোনো লোহার কোরাবারী, বিভিন্ন রঙের তিনটি পুরোনো গামছা এবং একটি কালো কাপড়ের টুকরা।

কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা নুরুল হাকিম জানান, আটক ছয়জন এবং পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা রুজুর জন্য এজাহার দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা আলামত জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে সালিশে শাহীন হত্যা, ১৪ বছর পর আদালতের রায়: একজনের যাবজ্জীবন

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র-সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ

প্রকাশিত: 10:36:06 am, Monday, 14 September 2026