Dhaka , Wednesday, 9 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের fa fa-square নোয়াখালীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ fa fa-square চাটখিলে ২৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার fa fa-square কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে মৃত্যু, প্রশ্ন মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে স্থানীয় উদ্যোগ কতটা কার্যকর? fa fa-square নোয়াখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ fa fa-square নোবিপ্রবি পরিবহন পুলে রিনোভেট বাস সংযোজন, শিগগিরই আসছে আরও দুই বাস fa fa-square সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন fa fa-square কবিরহাটে মধ্যরাতের পর দোকানপাট বন্ধ,চুরি-ডাকাতি ঠেকাতে কবিরহাটে পুলিশের ‘মিডনাইট অ্যাকশন’ fa fa-square বেগমগঞ্জে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের দাফন সম্পন্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মহান মুক্তিযুদ্ধের বিএলএফ বাহিনীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ জোহর তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়।

এর আগে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বসুরহাট পৌরসভার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

দুপুরে মরহুমের বাড়ির সামনে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের বড় ছেলে তুহিন বলেন, ‘কিছুদিন আগেই আমরা আমাদের মাকে হারিয়েছি। সেই শোক কাটিয়ে ওঠার আগেই আজ বাবাকেও হারালাম। বাবা ছিলেন আমাদের পরিবারের অভিভাবক ও শক্তির প্রধান উৎস। তার মৃত্যুতে আমরা অপূরণীয় ক্ষতির মুখে পড়েছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দান করেন।’

প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আবুল খায়ের স্থানীয় যুবকদের সংগঠিত করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এলাকায় একজন সাহসী ও নিবেদিতপ্রাণ মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে কোম্পানীগঞ্জের মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

কোম্পানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের দাফন সম্পন্ন

প্রকাশিত: 03:48:23 pm, Monday, 7 September 2026