Dhaka , Monday, 7 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নিতে গিয়ে স্বজনদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়া fa fa-square কোম্পানীগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী fa fa-square জমি বিরোধ নিষ্পত্তির আশ্বাসে লাখ টাকা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে fa fa-square অসুস্থ মুক্তিযোদ্ধাদের খোঁজ নিন, কোম্পানীগঞ্জের ইউএনও কে আবেগঘন আহ্বান মুক্তিযোদ্ধা সন্তানের, fa fa-square ভরা মৌসুমেও নোয়াখালীতে ইলিশের সংকট, চড়া দামে বিক্রি fa fa-square নোবিপ্রবির কোম্পানীগঞ্জের শিক্ষার্থী জান্নাতুলের জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ fa fa-square সেনবাগে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার fa fa-square কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ fa fa-square সুবর্ণচরে পুলিশ দেখে পালানোর সময় পড়ে ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু

কোম্পানীগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন ভেন্যুতে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মন্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “ঘড়ি চলে টিকটিক, জীবনটাকে রাখতে ঠিকঠাক—লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন খেলাধুলা করতে হবে।” তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং শিক্ষার্থীদের মন প্রফুল্ল রাখে, অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন এবং প্রতিযোগিতার সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মন্নান বলেন, ধর্মীয় বিধান মেনে চলার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি কিশোর গ্যাংসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের সচেতন ও দূরে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেন। এ সময় তিনি সুস্থ দেহে সুন্দর মনের বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাজারিহাট বিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ সাদি বাবু, সিরাজপুর পিএল একাডেমির প্রধান শিক্ষক রফিক উল্যা এবং কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনজুর আহম্মদ।

আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও বিজয়ী দল, অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাণবন্ত অংশগ্রহণে সমাপনী অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর ও আনন্দঘন। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য, প্রতিযোগিতামূলক মনোভাব ও নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নিতে গিয়ে স্বজনদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়া

কোম্পানীগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

প্রকাশিত: 10:13:25 pm, Sunday, 6 September 2026