Dhaka , Monday, 7 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নিতে গিয়ে স্বজনদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়া fa fa-square কোম্পানীগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী fa fa-square জমি বিরোধ নিষ্পত্তির আশ্বাসে লাখ টাকা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে fa fa-square অসুস্থ মুক্তিযোদ্ধাদের খোঁজ নিন, কোম্পানীগঞ্জের ইউএনও কে আবেগঘন আহ্বান মুক্তিযোদ্ধা সন্তানের, fa fa-square ভরা মৌসুমেও নোয়াখালীতে ইলিশের সংকট, চড়া দামে বিক্রি fa fa-square নোবিপ্রবির কোম্পানীগঞ্জের শিক্ষার্থী জান্নাতুলের জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ fa fa-square সেনবাগে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার fa fa-square কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ fa fa-square সুবর্ণচরে পুলিশ দেখে পালানোর সময় পড়ে ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু

নোবিপ্রবির কোম্পানীগঞ্জের শিক্ষার্থী জান্নাতুলের জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল নাঈম প্রশা জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।

তিনি জার্মানির Eberswalde University for Sustainable Development-এ Biosphere Reserves Management বিষয়ে Master of Science (M.Sc.) প্রোগ্রামে ভর্তি হয়েছেন।

Eberswalde শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে তাঁর উচ্চশিক্ষার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
জান্নাতুল নাঈম প্রশা কবি জসীম উদদীন উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি এবং ঢাকার বিসিআইসি কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পাস করেন।

পরবর্তীতে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ থেকে বি.এসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেন।

দেশে স্নাতক পর্যায়ের পড়াশোনা সফলভাবে সম্পন্ন করার পর এবার জার্মানিতে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণসংক্রান্ত বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন তিনি।

জান্নাতুল নাঈম প্রশার এই অর্জনে নোবিপ্রবি ও নোয়াখালীর শিক্ষাঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই সাফল্য ভবিষ্যতে দেশের অন্যান্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জার্মানিতে উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে জান্নাতুল নাঈম প্রশার সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নিতে গিয়ে স্বজনদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়া

নোবিপ্রবির কোম্পানীগঞ্জের শিক্ষার্থী জান্নাতুলের জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ

প্রকাশিত: 01:21:45 pm, Sunday, 6 September 2026