নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন (এফএএফ) মাল্টিলিঙ্গোয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূর নবী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন।
এ সময় বক্তব্য দেন সহকারী শিক্ষক মুফতি হাফিজ উল্লাহ ও সহকারী প্রধান শিক্ষিকা ফারজানা আক্তার।
সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নিবিড় যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যৎ বিভিন্ন পরিকল্পনা নিয়ে উপস্থিত অভিভাবকদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।


শাহাদাত হোসেন রাসেল 














