
নোয়াখালীর হাতিয়া উপজেলার ৬ নম্বর চরকিং ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেলে চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন চরকিং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ফখরুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
র্যালিতে সভাপতিত্ব করেন চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হৃদয়।
এ সময় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।